টাঙ্গাইলের মধুপুরে বি নিউজ মিডিয়ার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫১ Time View

মো: জাহিদ সরকার
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত বাসাবাড়ী মার্কেটে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় প্রচার মাধ্যম বি নিউজ মিডিয়ার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি বি নিউজ মিডিয়ার সম্পাদক আবুল হাসান আকাশের সভাপতিত্বে এবং অধ্যাপক ও সাংবাদিক হাবিবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলা শাখার আমি অধ্যাপক আব্দুল কাদির, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জি পিন্স, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার লিলি সরকার, মধুপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু , মধুপুর উপজেলা শাখার এন সি বির প্রধান সমন্বয়কারী সাংবাদিক সবুজ মিয়া সহ আরো অন্যন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইলের সাংবাদিক ফোরাম ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান , মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শালবন বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাংবাদিক এস এম শহীদ , চ্যানেল এস এর মধুপুর প্রতিনিধ মোঃ আলকামা সিকদার, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক অধ্যাপক লিয়াকত হোসেন জনি সহ আরো উপস্থিত ছিলেন মধুপুর – ধনবাড়ী প্রেসক্লাবের , প্রচার সম্পাদক স্বাধীন বাংলা টিভি ধনবাড়ী প্রতিনিধি মোঃ জাহিদ সরকার, কোষাধ্যক্ষ সাংবাদিক জালাল উদ্দিন শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম মধুপুর ধনবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক হাফিজুর রহমান, বি নিউজ মিডিয়ার নিউজ পেজেন্ডার বকুল আক্তার ইতি, নিরঞ্জন আর্য সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে কেক কাটা ও মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

















