০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণ: র‌্যাবের যৌথ অভিযানে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৩:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২২৬ Time View

রংপুর প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আমিনুল ইসলামকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনাটি এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি করে এবং স্থানীয় লোকজন মানববন্ধন করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

র‌্যাব জানায়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই একা বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে গত ৩১ অক্টোবর বিকেলে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আমিনুল। এ ছাড়া পূর্বেও বিভিন্ন সময়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়-ভীতি দেখানো হয়। পরে ভুক্তভোগীর বড় ভাই সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (মামলা নং-০৩, তারিখ ০৩/১১/২০২৫)।

ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি–২ এবং র‌্যাব-৫ এর জয়পুরহাট সিপিসি–৩ এর একটি যৌথ দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে। পরে গত ২০ নভেম্বর বিকেলে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ফিরোজ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব বলেছে, নারীর প্রতি সহিংসতা, অপহরণ, ধর্ষণসহ সামাজিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণ: র‌্যাবের যৌথ অভিযানে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

Update Time : ০৩:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫