০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ শহরে ফ্ল্যাটের ভিতরে পতিতাবৃত্তি ৯ নারী সহ আটক ১০

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ৫৯ Time View

মো:মাশরাফি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯নারী ও একজন খদ্দেরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মুন্সিগঞ্জ সদর থানার একটি দল স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পৌর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৯ জন নারী ও ১ জন খদ্দেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মূলহোতা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নিজেদেরসহ আরও নারীদের দিয়ে দেহব্যবসা পরিচালনা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো বলেও জানিয়েছে পুলিশ।এছাড়া অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বিদেশ ফেরত ব্যক্তিরাই তাদের বেশিরভাগ বিশেষ গ্রাহক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মুন্সিগঞ্জ শহরে ফ্ল্যাটের ভিতরে পতিতাবৃত্তি ৯ নারী সহ আটক ১০

Update Time : ০৯:১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬