
নবনির্বাচিত আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২৭ নং ওয়ার্ড যুবদল নেতা নবাব।
এ সময় তিনি মোঃ আবুল কালাম আজাদ সুইটের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।