শিবচরে রোকন মিয়ার পক্ষ থেকে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- Update Time : ১১:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৩৬০ Time View

মেহেরাব হোসেন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ক্রোকচর, ভান্ডারি কান্দি, ভদ্রাসন বাজারসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ–সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মাদারীপুর–১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মো. রোকন উদ্দিন মিয়ার পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মাদারীপুর জেলার সহ-সভাপতি মো. সুজন বেপারী, শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি বোরহান উদ্দিন খান, শিবচর পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তা, শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেজবা গোমস্তা, শিবচর উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. লোকমান গোমস্তা, শিবচর পৌর জিয়া পরিষদের দপ্তর সম্পাদক রফু গোমস্তা এবং বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মো. দেলোয়ার সিপাহীসহ স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেন।

















