০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

jahid hasan,staff reporter
  • Update Time : ১১:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২৭৭ Time View

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল জলিল সহ কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১১:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬