০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে গোপন সংবাদের ভিত্তিতে কাঠবোঝাই ট্রাক জব্দ

Alex Borua , Bandorban Correspondent
  • Update Time : ০৬:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৩৩ Time View

বান্দরবান সদর উপজেলার টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় বন বিভাগের অভিযানে অবৈধভাবে কাঠ পরিবহনকালে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বান্দরবান বন বিভাগের কর্মকর্তা মো. মুনতাসির রহমানের নেতৃত্বাধীন টহল দল।এ সময় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার ও তার সহযোগী টহলদল মিঠাখালী এলাকায় সুয়ালকমুখী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এতে তিন টন ওজনের ট্রাকে প্রায় ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ পাওয়া যায়।

জব্দকৃত কাঠ ও ট্রাকটি বর্তমানে টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার বলেন,অবৈধভাবে কাঠ পাচারের খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। কাঠ ও ট্রাক জব্দ করা হয়েছে। কাঠ মালিকের বিরুদ্ধে বন মামলার প্রস্তুতি চলছে। তবে কেউ আটক হয়নি।”তিনি আরও জানান, অবৈধভাবে বনসম্পদ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বান্দরবানে গোপন সংবাদের ভিত্তিতে কাঠবোঝাই ট্রাক জব্দ

Update Time : ০৬:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫