আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে রাজশাহী মহানগর বিজেপির শ্রদ্ধাঞ্জলি
- Update Time : ০৩:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক
দিবসটির তাৎপর্য তুলে ধরে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি জানানোর সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক সরদার জুয়েল এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ সহ রাজশাহী মহানগর যুব সংহতির সভাপতি মোঃ জীবন, সহ-সভাপতি মোঃ সোহাগ, ছাত্র সমাজের আহ্বায়ক মো. পারভেজ রানা, সদস্য সচিব মিজানুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পুষ্পস্তক অর্পণ শেষে রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক মোহাম্মদ সরদার জুয়েল বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলার শ্রেষ্ঠ সন্তানরা তাদের প্রাণ বিসর্জন দেন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। এই আন্দোলন ছিল বাঙালি জাতির চেতনার একটি মাইলফলক, যা শুধু ভাষার গর্বই নয়, বরং স্বাধিকার ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে আজও আমাদের অনুপ্রাণিত করে।
মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান নুর বলেন,
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। তাঁদের এই আত্মদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত রাখার আহ্বানও জানানো হয়।
মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব মিজানুর রহমান বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল একটি ভাষার জন্য লড়াই ছিল না, এটি ছিল বাঙালির স্বাধীকারের দাবির প্রতীক। এই আন্দোলন আমাদের জাতীয় পরিচয়কে সুসংহত করেছে এবং আজও ভাষার অধিকার রক্ষায় আমাদের প্রেরণা জোগায়।
রফিক, শফিক, জব্বার, সালামসহ সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত সকলে।
















