০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করবেন মোঃ কমল সরকার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ১৯৭ Time View

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন রাজশাহী মহানগর ২৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মো: কমল সরকার। মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের প্রার্থিতার কথা জানান। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

যদিও সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবুও নগরীর ৩০টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় রয়েছেন তরুণ-তরুণী, বয়স্ক ও সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব—ব্যবসায়ী, সমাজসেবক ও সার্ভেয়ার মো: কমল সরকার। তিনি রাজশাহী মহানগর ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। মানবিকতা, দানশীলতা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার জন্য তিনি এলাকায় সুপরিচিত।
সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের পক্ষে তিনি ২৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ করেছেন। ভদ্র আচরণ, মিষ্টি ব্যবহার ও আন্তরিক কথাবার্তার মাধ্যমে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। তার উদার ও স্বচ্ছ রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মানুষ তাকে একজন মিষ্টভাষী ও পরোপকারী মানুষ হিসেবে জানে।

মো: কমল সরকার বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়েই ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করতে চাই।” তিনি জানান, নবীন ও প্রবীণ নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তিনি ২৭ নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিতে চান।
তিনি আরও বলেন, দীর্ঘদিন রাজনীতি ও জনপ্রতিনিধিদের সাথে চলাফেরা করে তিনি বুঝেছেন—একজন কাউন্সিলরের কাছে ওয়ার্ডবাসীর চাহিদা খুব বেশি নয়। মানুষ চায় তাদের বাড়ির সামনে রাস্তা ঠিক থাকুক, লাইটপোস্টে আলো থাকুক, ড্রেনের ভালো ব্যবস্থা থাকুক, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ থাকুক এবং নিরাপদ পানির ব্যবস্থা থাকুক। পাশাপাশি নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় সেবা সহজে পাওয়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত মানুষদের কাছে পৌঁছায়—এটাই মানুষের মূল প্রত্যাশা।

তিনি অঙ্গীকার করে বলেন, আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জনগণের অকুণ্ঠ সমর্থনে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হতে পারেন, তবে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সেবক হয়ে কাজ করবেন। তিনি একটি চাঁদাবাজি ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে চান এবং সরকারি সুযোগ-সুবিধা গরিব, দুঃখী ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। অতীতের অভিজ্ঞতা ও প্রবীণদের পরামর্শ নিয়ে তিনি ২৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। সবার সহযোগিতায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ২৭ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই হবে তার লক্ষ্য, ইনশাআল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করবেন মোঃ কমল সরকার

Update Time : ০৪:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬