“জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি মনোনয়নপ্রত্যাশী বাশার সিদ্দিকীর গণসংযোগ ও র্যালি
- Update Time : ০১:০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২২৮ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচর পৌর এলাকায় গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা বিএনপি’র সদস্য এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী আবুল বাশার সিদ্দিকী।

র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাশার সিদ্দিকী বলেন, “দল যাচাই-বাছাই করেই জামান কামাল মোল্লা ভাইকে মনোনয়ন দিয়েছিল, পরে দলই সেটি স্থগিত করেছে। এটি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। এখন দল চাইলে নতুন কাউকে মনোনয়ন দিতে পারে, আবার তাকেও পূর্ণবহাল করতে পারে। আমরা সবাই দলীয় সিদ্ধান্তকেই সম্মান করবো। আশা করি দল আমাকে মূল্যায়ন করে শিবচরের মানুষের সেবা করার সুযোগ দেবে।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিন বেপারী, উপজেলা যুবদল নেতা মো. রুবেল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার বেপারী ও নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

















