১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাংগাইল-১ মধুপুর-ধনবাড়ীতে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন

মো: জাহিদ সরকার , স্টাফ রিপোর্টার
  • Update Time : ০১:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৩০৩ Time View

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইল -১ (মধুপুর ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক সদস্যের যৌথ বৈঠক ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরী বৈঠক শুরু হয়।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

Tag :

Please Share This Post in Your Social Media

টাংগাইল-১ মধুপুর-ধনবাড়ীতে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন

Update Time : ০১:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫