টাঙ্গাইলের মধুপুরে লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২৭০ Time View

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নেকিবাড়ী-কৃষ্ণপুর এলাকায় মধুপুর-ধনবাড়ী আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৩০ নভেম্বর রবিবার রাতে মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম এর সভাপতিত্বে ও মধুপুর উপজেলা ছাত্রদলের সদস্য মোজ্জামেল হোসাইন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এম,পি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল জলিল সহ কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় লে: কর্নেল (অব:) আসাদুল ইসলাম আজাদ গর্ভবর্তী মায়েদের উদ্দেশ্যে বলেন আজকের এই ব্যতিক্রমী কাজ করার মুল কারন হচ্ছে নারীদের গর্ভে থাকা অবস্থায় তারা যদি পুষ্টির খাবার না পায় তাহলে গর্ভে থাকা সন্তানদের নিউরন (অর্থাৎ) ব্রেন টা ভালোভাবে তেরি হয় না, আর না হওয়ার ফলে সন্তানের ব্রেনটাও স্বাভাবিক হয় না। তিনি আরও বলেন আমি প্রত্যেকটা বক্তব্যে বলি আপনারা দেখেছেন এইবার এস,এস,সি, এইচ,এস সি পরীক্ষার রেজাল্ট কিন্তু একেবারেই খারাপ কারণ সন্তানরা মেধাবী না, এবার জিপিএ ফাইভ এর সংখ্যা খুবই কম।
তাই আমার আজকের এই ব্যতিক্রমী চিন্তার ধারার একটি কারণ সেটি হচ্ছে গর্ভবর্তী নারীরা যেন গর্ভাবস্থায় ভালো পুষ্টি জাতীয় খাবার খেতে পারে এবং গর্ভের সন্তানরা যেন সুস্থ সবল হয়ে জন্ম নিতে পারে।

















