টাঙ্গাইল -১মধুপুর -ধনবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৯০ Time View

টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসন থেকে আনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে নির্বাচনী সভা করেছেন লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদ।
আজ ৮ নভেম্বর (শনিবার) বিকেলে নিজ গ্রাম উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এম,পি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদ, নূরে আলম মেম্বার, মো. মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমূখ।
এ সময় মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের কয়েক হাজার লোকের উপস্থিতিতে এ সভাস্থল কানায় কানায় পরিপূর্ণসহ মোহাম্মদ আলী গ্রুপ ও স্বপন ফকির গ্রুপের বিভিন্ন নেতাকর্মীদের যোগদানের কারণে সভাটি প্রানবন্ত হয়ে উঠে।

















