০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধনবাড়ীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০২:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৫০৩ Time View

মো: জাহিদ সরকার
ধনবাড়ী,টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল (২৮ অক্টোবর ২০২৫) বাদ আসর ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক বর্বরতা ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ধনবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন ইউনিয়নের কর্মীরা মিছিলে নিয়ে ধনবাড়ী উপজেলা মডেল মসজিদ সামনে এসে সমবেত হয়।

মিছিলটি ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ ধনবাড়ী বাজার দিয়ে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা অফিস ধনবাড়ী তেতুলতলায় সমাবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিবিরের নেতৃবৃন্দরা।
উক্ত সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ জামায়েত ইসলামী আমির অধ্যাপক মিজানুর রহমান। এবং তার বক্তব্যের মাধ্যমে সমাবেশে সমাপ্তি ঘোষণা করেন।
Tag :





















