০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের লুট হওয়া গ্রেনেড বান্দরবানে উদ্ধার

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬২ Time View

এলেক্স বড়ুয়া
বান্দরবান

পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে শিশুরা খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে। পরে তা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এ গ্রেনেড দুটি পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহল বসত পলিথিনটি খুললে গোলাকার ২টি বস্তু পেয়ে খেলার জন্য নিয়ে আসে তারা। পরে স্থানীয়দের মুখে বোমা শুনে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে হস্তান্তর করে গ্রেনেডগুলো। পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।

শিশু তনিম ও তানভি বলেন, খেলতে গিয়ে ড্রেনের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পেলে খেলার জন্য নিয়ে আসি আমরা। সেগুলো বোমা বলায় পুলিশের কাছে হস্তান্তর করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের। এগুলো মূলত মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাবহার করে। গত ৫ আগস্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। স্পষ্টত বুঝা যায় এগুলো অন্যজেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড। এতে আসন্ন নির্বাচনে কোনপ্রকার প্রভাব পড়বে না বলে দাবী করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

পুলিশের লুট হওয়া গ্রেনেড বান্দরবানে উদ্ধার

Update Time : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬