১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৪২৬ Time View

মেহেরাব হোসেন
শিবচর (মাদারীপুর):

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে উমেদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চান্দেরচর বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতিত হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। তিনি মেগা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছেন। অতীতে আমি শিবচরে আসতে পারিনি, কারণ মামলা-হামলার ভয় ছিল। গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যা চালানো হয়েছে। তবে আজ দেশ ও জনগণ জেগে উঠেছে।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আপনারা কেউ কোনো অন্যায় করবেন না। গ্রামের মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। জনগণের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান ও শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।
তারা বলেন, “জনাব কামাল জামান মোল্লা হচ্ছেন ধানের শীষের প্রকৃত কান্ডারী। তার নেতৃত্বে বিএনপি পুনরায় সংগঠিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

উমেদপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. ফারুক হাওলাদার, যুবদলের নেতা মো. পারভেজ মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন যুবদলের নেতা জসিম মৃধা।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১১:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫