হারাগাছ থানায় পরিত্যক্ত পলিথিন ব্যাগ থেকে পাঁচ বোতল নিষিদ্ধ ইসকাফ কফ সিরাপ উ*দ্ধা*র.
- Update Time : ১১:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৮৭ Time View

রংপুর প্রতিনিধিঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকায় একটি পরিত্যক্ত পলিথিন ব্যাগ থেকে পাঁচ বোতল নিষিদ্ধ ইসকাফ (EScuf) কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ৯টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, ডিসি ক্রাইমের নির্দেশনায় এবং হারাগাছ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পূর্বসূত্র জিডি নং–৬৯৬ মূলে এসআই (নিঃ) মনিষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। রাত ৮টা ৪০ মিনিটে তারা জমচওড়া বাজার এলাকায় অবস্থানকালে স্থানীয় কয়েকজন লোক জানান, জমচওড়া সাকিনের জনৈক মনসুর আলীর জমির ছ-মিলের পূর্ব পাশে একটি খালি জায়গায় সন্দেহজনকভাবে কালো রঙের একটি পলিথিন ব্যাগ পড়ে আছে।
সংবাদ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটির মালিকানা না পাওয়ায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে LABORATE কোম্পানির তৈরি ৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ইসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার হিসেবে মোট ৫০০ মিলিলিটার তরল মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,০০০ টাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও অভিযুক্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। হারাগাছ থানা এলাকায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক উদ্ধার ও চক্র শনাক্তে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।














