১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ নং গোয়ালকান্দি প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় সাজুরিয়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে সাজুরিয়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাগমারা, রাজশাহী জনাব সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, খেলায় হার-জিত থাকবেই, এতে মন খারাপ করার কিছু নেই। যারা এ বছর জিততে পারেনি, তারা ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য প্রস্তুতি নেবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, শিশুদের খেলাধুলার এমন আয়োজন তাকে অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর জন্য কাজ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ বকুল সরদার। তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রম শিশুদের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, ভবিষ্যতে গোয়ালকান্দি ইউনিয়নে এ ধরনের আয়োজন আরও বাড়াতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

তিনি বিজয়ী সাজুরিয়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অভিনন্দন জানান এবং পরাজিত দলকে মনোবল না হারিয়ে আগামীতে আরও ভালো করার আহ্বান জানান। পাশাপাশি তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

১৩ নং গোয়ালকান্দি প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬