০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
Reporter Name
- Update Time : ০৩:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫৮২ Time View

এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা দ্রুত এসব ঘটনার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজ সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর। তাই তাদের ওপর হামলা মানে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা।
মানববন্ধনে বান্দরবান জেলা প্রেসক্লাব ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Tag :
















