আজ দেশের স্বনামধন্য শিল্পী আবিদা সুলতানার শুভ জন্মদিন
- Update Time : ১০:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ৪২ Time View

আজ দেশের স্বনামধন্য শিল্পী আবিদা সুলতানার শুভ জন্মদিন
আবিদা সুলতানা বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী । তিনি আধুনিক গান এবং চলচ্চিত্র প্লেব্যাক এর জন্য বিখ্যাত। ১৯৭২ সালে তিনি নিমাই সন্ন্যাসী চলচ্চিত্রে সর্বপ্রথম প্লেব্যাক করেন। আবিদা আবার তোরা মানুষ হ (১৯৭৩), সীমানা পেরিয়ে (১৯৭৭), ছুটির ঘণ্টা (১৯৮০), উজানভাটি (১৯৮২), নান্টু ঘটক (১৯৮২), পুরস্কার (১৯৮৩), রাজলক্ষ্মী শ্রীকান্ত (১৯৮৭)-সহ অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
আবিদা সুলতানা পঞ্চগড় জেলায় একটি সাংষ্কৃতিকমনা পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। তাঁর পিতা আবদুস সালাম ও মাতা মুসলিমা বেগম। তারা পাঁচ বোন ও দুই ভাই। তার বাকি চার বোন হলেন গায়িকা রেবেকা সুলতানা, রেহেনা সুলতানা, চিত্রা সুলতানা ও সালমা সুলতানা এবং তার দুই ভাই সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন ও মোহাম্মদ আলী সুমন। সাংষ্কৃতিকমনা পরিবার হওয়ায় শৈশব থেকেই আবিদা গান, নাটক, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। ছোটবেলায় গানের চেয়েও নাচের প্রতি আবিদার বেশি ঝোঁক ছিল। আবিদা সুলতানা বাবু রাম গোপাল মহন্ত, ওস্তাদ ফুল মোহাম্মদ, আখতার সাদমানী, বারীণ মজুমদার, ওস্তাদ নারু এবং ওস্তাদ সগীরউদ্দীন খান থেকে গানের তালিম নিয়েছেন। আবিদার সঙ্গীত জীবনে এই প্রখ্যাত ওস্তাদদের প্রভাব বিশেষভাবে লক্ষ করা যায়।
শিল্পীর শুভ জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।













