দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
- Update Time : ০৮:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৯৩ Time View

ডেস্ক রিপোর্ট
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী Narendra Modi–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হলেন তিনি।
সাক্ষাতের আগে ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্প্রসারণবাদ ও যুদ্ধনীতির কঠোর সমালোচনা করেন আরাগচি। তিনি বলেন, গত এক বছরে দুই দফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “অবৈধ ও নৃশংস আগ্রাসনের” শিকার হয়েছে ইরান।
এ সময় ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আনা অভিযোগগুলোকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলেও দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিছু দেশ নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় বেপরোয়া সামরিক অভিযান চালাচ্ছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে এবং এর নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
বুধবার ‘মিনাব-১৬৮’ নামের একটি বিমানে করে ভারতে পৌঁছান আরাগচি। ইরানের মিনাব অঞ্চলের একটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১৬৮ শিশুর স্মরণে বিমানটির এ নামকরণ করা হয়েছে।

























