০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিভাগীয় বইমেলার সমাপ্তি, পুরস্কার পেলেন বিজয়ীরা**

মনোয়ারুল ইসলাম , রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : ০৪:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ৩৩৯ Time View

রংপুরে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম।

সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, উন্নত জাতি গঠনে বইয়ের বিকল্প নেই। তিনি বলেন, ইলেকট্রনিক ডিভাইসে দীর্ঘক্ষণ পড়াশোনা চোখের জন্য ক্ষতিকর। তাই শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহী করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় লেখক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষাংশে মেলামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রংপুরে বিভাগীয় বইমেলার সমাপ্তি, পুরস্কার পেলেন বিজয়ীরা**

Update Time : ০৪:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫