চাকুরী স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এর মানববন্ধন।
- Update Time : ০৯:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১২ Time View

রাজশাহী ১৬ জুন ২০০২৬
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এর উদ্যোগে চাকুরী স্থায়ীকরণের দাবিসহবিভিন্ন দাবিতে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এক বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানান্তরিতব্য ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’-এর ৪,৩৮২ জন কর্মী চাকরি স্থায়ীকরণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান করেন।
স্বাস্থ্যসেবা হোক মানুয়ের অধিকার, সরকারি ব্যবস্থাপনাই হোক অবিচল অঙ্গীকার দেশের ১৯২টি এনজিও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালনা এবং এনজিও এর সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল
এবং রাজস্বকরণসহ ১৯২টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালনা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি শতভাগ বহাল রাখতে হবে।
দীর্ঘদিন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বকরণ/স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানানো হয়। বেতন-ভাতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও অন্যান্য সুবিধা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়।
এনজিওভিত্তিক অনিশ্চয়তা দূর করে স্থিতিশীল ও টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যসেবা বাঁচাতে চাকুরির নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের অধীনে পরিচালনায় স্থায়ী সমাধান চাই বলে বক্তারা জানান।
মানববন্ধন অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসমূহের কর্মরত
সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




















