ধনবাড়ীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ২৪৩ Time View

টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সাথে ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী থানার হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান। এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, মুভি বাংলা টিভির সাংবাদিক পলাশ ইসলাম, স্বাধীন বাংলা টিভির সাংবাদিক জাহিদ সরকার।
সহযোগী সদস্য সোহেল রানা, সদস্য সোহাগ হোসেন,সুমন হোসেন।ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, অর্থদৃষ্টি পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি রাকিব হাসান, ডাকবেলা পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি সাংবাদিক আবদুল্লাহ প্রমুখ।
এ মতবিনিময় সভার উপজেলার মাদক ইভটিজিং,বাল্যবিবাহ,কিশোরগ্যাং,জুয়াসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।






















