০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ*

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৪৮ Time View

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৪৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, চারঘাট থানাধীন ইউসুফপুর নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ইউসুফপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর নামক এলাকার নিকটস্থ কলা বাগানের ভিতরে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায়, দুই জন মাদক কারবারী বস্তা মাথায় নিয়ে কলা বাগানের দিকে আসার সময় বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে *৮৫ বোতল ভারতীয় দাদা মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত দাদা মদ চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ*

Update Time : ০৬:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬