০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৬ Time View

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে থেকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে বিক্ষোভ মিছিল নিয়ে ভেড়িপাড়া,নির্বাচন কমিশন অফিস, সিএনবি মোড়,রাজশাহী বেতার হয়ে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন।সেখান তারা শুক্রবার ঢাকা চলো কর্মসুচী ঘোষণা দেন।

সমাবেশে রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের বক্তৃতা বলেন,
“পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়। এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। এই ন্যায্য দাবি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
“বৈষম্যহীন নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে আজকের এই একদফা আন্দোলন।”আজ রাতে আমরা ঢাকা রওয়া হবো। কাল শুক্রবার আমাদের ঢাকায় সমাবেশ হবে।

“আমাদের দাবি সরকারকে মেনে নিতেই হবে। ড. ইউনুস সরকারের কাছে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু তিনি আমাদের হতাশ করেছেন। সামনে নির্বাচন—নির্বাচনের আগেই সরকারকে আমাদের এই দাবি মেনে নিতে হবে।”
মানববন্ধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহীর,রুহুল আমিন, একেএম সোহেল রানা, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের আলমাস হোসেনসহ রাজশাহী বেতার, বিভিন্ন সরকারী কলেজ,রাজশাহী পোস্ট অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

Update Time : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬