১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : ০২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৩৮৫ Time View

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতদ ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরিনা আক্তার বিনা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে শরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন,

সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে আমরা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে কাজ করছি। এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা শরৎকালীন মৌসুমে অধিক ফলনশীল ও টেকসই কৃষি উৎপাদনে আরও উৎসাহিত হবেন বলে আমরা বিশ্বাস করি।

উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান বলেন,

কৃষি আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কৃষি খাতকে এগিয়ে নিতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের এই সহায়তা শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারেও উৎসাহ জাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবচরে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update Time : ০২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫