নগরীর ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপি’র উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ
- Update Time : ১০:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৩৫৯ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে রাজশাহী মহা নগরীর মীরেরচক মোড় থেকে বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করা হয়। গণসংযোগ কালে সাধারণ ভোটারদের ৮ দফা দাবি সম্পর্কে অবহিত করেন এবং ধানের শীষে ভোট দিতে অনুপ্রাণিত করেন নেতাকর্মীগণ ।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ড পশ্চিম এর সভাপতি আক্তার হোসেন, ২৭ নং ওয়ার্ড পশ্চিম এর সাধারণ সম্পাদক লিয়াকত আলি (রুবেল),বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব,সহ-সভাপতি মো: আজাদ,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ রানা,কৃষক দল নেতা তাহমিদ।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোঃ নাফিজ ইমতিয়াজ (ড্যানী),২৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য মো:রকি ইসলাম, পাভেল, রিপন, সিজু, রাহুল, সোহান, কমল, পিয়াল, জুয়েল,রকি।
২৭ নং ওয়ার্ড পশ্চিম মহিলা দলের সভানেত্রী নাসরিন ইয়াসমিন মনি সহ কাজল, রোকেয়া, মনোয়ারা, আইরিন, নিশা প্রমুখ।

















