০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৪০ Time View

বাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাইযোদ্ধা ও শহীদদের স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় বাগমারা উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি ও তাহেরপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ. ন. ম. সামসুর রহমান মিন্টু।

এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম এবং জুলাইযোদ্ধা মুনসুর রহমান, সজল ও সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬