১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন (বিজিবি) প্রস্তুত

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৭:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৬২ Time View

এলেক্স বড়ুয়া
বান্দরবান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।

০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার
সকালে বান্দরবান সেক্টর সদর দপ্তরের আয়োজনে শহরের বান্দরবান সরকারি কলেজে প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, বর্ডার গার্ড বাংলাদেশের বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

তিনি জানান নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, জেলার ৭টি উপজেলায় অবস্থিত ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা এবার দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি রিজার্ভ ফোর্স, ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুুত রাখা হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এবং বলিপাড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমসহ বিজিবির বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন (বিজিবি) প্রস্তুত

Update Time : ০৭:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬