০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২২৮ Time View

নিউজ ডেস্ক:

বান্দরবানের উজানী পাড়া ৫নং ওয়ার্ডের বাসিন্দা মাম্যাচিং মার্মার বিরুদ্ধে একাধিক বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ ও সম্পদ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাম্যাচিং মার্মা পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলেন। বিয়ের পর কিছুদিন সংসার করার পর কৌশলে স্বামীর কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সম্পদ হাতিয়ে নিয়ে হঠাৎ সম্পর্ক ছিন্ন করে দেন। এরপর নতুন টার্গেট খুঁজে একই কৌশল প্রয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ আরও রয়েছে, তিনি নিজেকে মগ পার্টির নেতার বোন হিসেবে পরিচয় দিয়ে ভীতি প্রদর্শন করেন। ফলে অনেক ভুক্তভোগী ও স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না।
স্থানীয়দের দাবি, তার একটি ছেলে সন্তান রয়েছে, তবে শিশুটির নির্দিষ্ট পিতার পরিচয় স্পষ্ট নয়। বর্তমানে তিনি এক বাঙালি যুবককে বিয়ে করে উজানী পাড়ার ওয়ালটন শোরুম সংলগ্ন মাধবী বিল্ডিংয়ের ৫ম তলায় বসবাস করছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তার মায়ের নাম সুইচা মার্মা, যিনি রাজবিলা বাজারে সবজি বিক্রি করেন এবং পিতার নাম উসুইনু মার্মা। তাদের স্থায়ী ঠিকানা রাজবিলা এলাকায়।

Tag :

Please Share This Post in Your Social Media

বান্দরবানে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ

Update Time : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬