০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মিলন
স্টাফ রিপোর্টার
- Update Time : ০১:৪৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১১২ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকার কর্তৃক তিনি মনোনীত হন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন,২০১৬ এর ২০(১) (খ) ধারা মোতাবেক তাঁকে এই সিন্ডিকেট সদস্য করা হয়েছে।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় তিনি স্পীকারকে ধন্যবাদ জানান। সেইসাথে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বদা কাজ করবেন বলে জানান তিনি।
Tag :


















