নতুন কুড়ি-২০২৬ উপ কমিটিতে সদস্য সচিব মো: সান ও সদস্য পদে মোঃ জহুরুল ইসলাম জয়
- Update Time : ১২:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২৬২ Time View

যুব ও ক্রিয়া মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট জেলায় নতুন কুড়ি স্পোর্টস শুভ উদ্বোধন করেন।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রিয়া প্রতিভা অন্বেষণ বাছাই করা নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মূল উদ্দেশ্য।ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ভালো মানের খেলাধুলা তৈরি করা এই আয়োজনের মূল লক্ষ্য।
নতুন কুড়ি ক্রিকেট স্পোর্টস ২০২৬ রাজশাহী সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আঞ্চলিক কমিটির ক্রিকেট পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ক্রিকেট খেলাকে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মাঠ প্রস্তুত, দক্ষ আম্পায়ার নিয়োগ, পরিচালনা, পোশাক ও ক্রিয়া সামগ্রী সংগ্রহ সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পাদন করা এই কমিটির মূল লক্ষ্য।
নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ রাজশাহী আঞ্চলিক কমিটির ক্রিকেট পরিচালনা উপকমিটিতে সদস্য সচিব পদে মোঃ সান (সাবেক ক্রিকেট খেলোয়াড়) এবং সদস্য পদে মোঃ জহরুল ইসলাম জয় (ক্রিকেট সংগঠক) হিসেবে দায়িত্ব পান।

















