০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক:জাকারিয়া আল-আমিন

জাকারিয়া আল-আমিন
  • Update Time : ০১:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ২০৮ Time View

Oplus_131072

শহীদ রাষ্ট্রপতিজিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নাম। মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন। দেশের স্বাধীনতার প্রশ্নে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন নির্ভীকভাবে। স্বাধীনতা না এলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর ফাঁসিও হতে পারত, তবুও তিনি দেশের মানুষের মুক্তির জন্য পিছপা হননি।

পরবর্তীতে সিপাহী-জনতার বিপ্লব ও কঠিন সংকটময় সময়ে দেশকে স্থিতিশীল করে জনগণকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আত্মনির্ভরতা, উৎপাদন ও উন্নয়নের পথে এগিয়ে যায়।

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মানুষের ভোট ও মত প্রকাশের অধিকার ফিরিয়ে দেন এবং দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তোলেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শহীদ হলেও তাঁর আদর্শ আজও কোটি মানুষের প্রেরণা।

৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি। তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ বাংলাদেশী জাতির জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক:জাকারিয়া আল-আমিন

Update Time : ০১:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬