০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : ০৬:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ৭৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি, ৩০ মে ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (৩০ মে) দুপুরে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মামুন-অর-রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর আদর্শকে ধারণ করে মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে এ কর্মসূচি করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

Update Time : ০৬:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬