জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল
- Update Time : ০১:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ২০৮ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে কোরআন খতম ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে উলুমুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ আয়োজন সম্পন্ন হয়।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআন খতম করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান
বান্দরবান পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শফি
জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলমগীর
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক
চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স) মামুন মজুমদার
বান্দরবান জিয়া সাইবার ফোর্সের নেতা মো. আইয়ুব
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সামগ্রিক সহযোগিতায় ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
আয়োজকদের অভিমত—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন—এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।”
















