ধনবাড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- Update Time : ০৩:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৫৮ Time View

মো: জাহিদ সরকার
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা:০১ মিনিটে ধনবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় ধনবাড়ী উপজেলা প্রশাসন ।
এসময় আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি কালজয়ী গানটি গেয়ে গেয়ে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিস মিজ্ নূর জাহান আক্তার সাথী, ধনবাড়ী থানার অফিসার ইনর্চাজ নুরুস সালাম সিদ্দিকী , ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা ও কর্মচারী বৃন্দ ।
এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার সঙ্গীয় ফোর্স ধনবাড়ী পৌরসভা, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখা, ধনবাড়ী উপজেলা দলিল লেখক সমিতি, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল,ধনবাড়ী জোনাল অফিস সহ বেশকিছু সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষে প্রতিনিধিবৃন্দ এসময় পুষ্পস্তবক অর্পণ করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনরের সামনে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনাশ দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে কথা।
























