৫আগস্ট জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
- Update Time : ১১:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

৫আগস্ট জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালের এই দিনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়। দীর্ঘদিন আন্দোলনের ফসল হচ্ছে এই দিনটি। এই দিনটি নিয়ে আসতে দীর্ঘ একমাসে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে স্বৈরাচার খুনি হাসিনার পেটয়া বাহিনী ও তার দলের সন্ত্রাসীরা খুন করে। হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করে। এই খুনি হাসিনার হাত থেকে শিশুরাও রেহাই পায়নি। খুনি হাসিনার নির্যাতন ও হত্যাযোগ্য থেকে দেশকে বাঁচাতে ছাত্র-জনতা মরিয়া হয়ে ওঠে। যার শেষ পরিণতি দাঁড়ায় পাঁচ আগস্ট। জনতার ঢল দেখে নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যায়। দেশ সেদিন স্বৈরাচার ও গণতন্ত্র হত্যাকারীর কবল থেকে রক্ষা পায়।
এদিনটিকে যথাযথভাবে পালনের জন্য বিএনপি নানা ধরনের কর্মসূচী গ্রহনের প্রস্তুতি গ্রহন করছে। এই কর্মসূচী যেন অত্যন্ত জাকজোমকপূর্ণ ভাবে করতে পারেন, সেজন্য প্রস্তুতিমূলক সভা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় পবা উপজেলার হড়গ্রাম ও হরিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রোববার বিকেলে কাশিয়াডাঙ্গা কলেজ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সান্নান, মহানগর বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ অত্র ইউনিয়ন সমুহের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাঁচ আগস্ট হচ্ছে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ন দিন। এই দিনটিকে সবচেয়ে জাকজোমক করে পালন করতে হবে। তিনি বলেন, এখনো দুইদিন সময় আছে। এই সময়ের মধ্যে পবা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা করাও নির্দেশনা দেন তিনি। সেইসাথে পাঁচ আগস্ট বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে নিজ নিজ ব্যানারসহ কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে উপস্থিত হয়ে বিজয় র্যালিতে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। এর আগে তিনি বিকেলে হড়গ্রাম ইউনিয়নে লিলি হল এলাকায় বিভিন্ন গাছের চারা রোপন করেন।
















