১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৪৪ Time View

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ
উন্নয়ন ও নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের মূল উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি রাজশাহী ওয়াসার কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই নগর উন্নয়ন এবং জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী ওয়াসার মধ্যে বিদ্যমান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬