০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে দোয়া ও মেডিকেল ক্যাম্প

রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : ০১:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে দোয়া ও মেডিকেল ক্যাম্প

রাজশাহী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এ দোয়া ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, রাজশাহীর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মো. আব্দুল কাদের বকুল।

এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহীর প্রিন্সিপাল মো. আবু সাঈদ চাঁদ এবং বোয়ালিয়া থানা পূর্ব, রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফয়সল হোসেন।

এছাড়াও রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ (মিছিল), সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শিপন আলী, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সদস্য মো. রাকিবুল ইসলাম, মো. সুজন আলী, মো. হানিফ, মো. শিমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আয়োজিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ইজিবাইক মালিক, শ্রমিক ও স্থানীয় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, ইজিবাইক মালিক ও শ্রমিকদের কল্যাণের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে দোয়া ও মেডিকেল ক্যাম্প

Update Time : ০১:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬