০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার
- Update Time : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২৯ Time View

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মুকুল।সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
Tag :
















