দ্বিশতবর্ষ উদযাপন ঘিরে উন্নয়নের রূপরেখা: রাজশাহী কলেজিয়েট স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা
- Update Time : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৪৩ Time View

দ্বিশতবর্ষ উদযাপন ঘিরে উন্নয়নের রূপরেখা: রাজশাহী কলেজিয়েট স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা
রাজশাহী
রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিদ্যালয়ের উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ ও উৎসব সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও সভার সভাপতি রেজাউল করিম রাজু। বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরে দ্বিশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর বক্তব্যে বলেন, তিনি ১৯৫৩ সালে এই বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬০ সালে এসএসসি পাস করেন। স্মৃতিচারণের পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। এর মধ্যে স্মারক তোরণ নির্মাণ, নতুন ভবন, খেলার মাঠ উন্নয়ন, আধুনিক লাইব্রেরি, আইটি ল্যাব এবং সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব উল্লেখ করেন। তিনি বলেন, প্রয়োজনে এ পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সভা শেষে দ্বিশতবর্ষ উদযাপন উপলক্ষে স্থাপিত অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এখান থেকেই উৎসবের প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।





















