০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভুমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২৬ Time View

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভুমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরো নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে উঠবে। এই মহানগর ভাল মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এই লক্ষ্যে কাজ করছে আরএমপি।
আজ বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আরএমপি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ নির্বিঘ্ন থাকতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি পুলিশের সকল সদস্যকে অভিনন্দন জানান।
এরপর আরএমপির সদর দপ্তর থেকে একটি বন্যাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড.এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য রাজনৈতিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভুমিমন্ত্রী মিনু

Update Time : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬