০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ‘Run For Silkcity’-এর সরাসরি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১০৩ Time View

রাজশাহীতে ‘Run For Silkcity’-এর সরাসরি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহীতে আয়োজন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দৌড় প্রতিযোগিতা ‘Run For Silkcity’। এ উপলক্ষে প্রতিযোগিতার সরাসরি (ইন-পার্সন) রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘সিল্কসিটি রানার্স কমিউনিটি রাজশাহী’ এ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. রকিবুল ইসলাম রবি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা, উচ্চারণ ও আবৃত্তি বিশেষজ্ঞ এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া।
এছাড়াও অনুষ্ঠানে ‘সিল্কসিটি রানার্স কমিউনিটি রাজশাহী’র সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক আব্দুল আল নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ ও দৌড়বিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দৌড় ও অন্যান্য ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি মো. রকিবুল ইসলাম রবি বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে খেলাধুলা ও দৌড়ের বিকল্প নেই। সিল্কসিটি রানার্স কমিউনিটির এই উদ্যোগ রাজশাহীর তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি মো. জুয়েল কিবরিয়া বলেন, দৌড় শুধু শারীরিক চর্চা নয়; এটি মানুষের মানসিক প্রফুল্লতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও ভূমিকা রাখে। ‘Run For Silkcity’ রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাস্থ্যসচেতনতার মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন বলেন, রাজশাহী শহরকে রানারদের প্রিয় শহর হিসেবে গড়ে তুলতেই তাদের এই প্রয়াস। সকলের অংশগ্রহণ ও ভালোবাসায় ‘Run For Silkcity’ একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংগঠনের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি বলেন, আজ থেকে ক্রীড়ামোদী নগরবাসী সরাসরি রেজিস্ট্রেশন বুথে এসে ‘Run For Silkcity’-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। আয়োজনের সার্বিক প্রস্তুতি জোরদারে তারা বদ্ধপরিকর।
দপ্তর সম্পাদক আব্দুল আল নোমান বলেন, সরাসরি রেজিস্ট্রেশন বুথ চালুর মাধ্যমে রানারদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। সব বয়সী মানুষকে এই স্বাস্থ্যকর আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করে সরাসরি নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। আয়োজকদের প্রত্যাশা, রাজশাহীর প্রাণকেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেগা দৌড় প্রতিযোগিতায় সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে ‘Run For Silkcity’-এর সরাসরি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬