০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহী মহানগর কৃষক দলের দোয়া মাহফিল

রাজশাহী প্রতিনিধি
  • Update Time : ১২:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৬ Time View

oplus_0

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহী মহানগর কৃষক দলের দোয়া মাহফিল

রাজশাহী প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর কৃষক দলের উদ্যোগে দোয়া ও খায়ের অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ দোয়া ও খায়ের মাহফিলে রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. শরফুজ্জামান শামীম, সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও মহানগর সদস্য মো. বাবুসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বোয়ালিয়া থানা কৃষক দলের আহ্বায়ক মো: শামীম হোসেন, বোয়ালিয়া পূর্ব থানা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার সৌরভ হোসেন অপু, রাজপাড়া থানা কৃষক দলের আহ্বায়ক মো. ডাবলু, শাহমখদুম থানা কৃষক দলের আহ্বায়ক সাজু ও সদস্য সচিব মিজান, চন্দ্রিমা থানা কৃষক দলের আহ্বায়ক মনু ও সদস্য সচিব শরিফ, আমিনুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন হেতেম খাঁ গোরস্থান মসজিদের ইমাম মো: ইকবাল হোসেন। এর আগে হেতেম খাঁ গোরস্থান মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।

দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাকে গভীরভাবে স্মরণ করেন এবং দেশ ও গণতন্ত্রের কল্যাণে তাঁর অবদানের কথা জনগণের মাঝে তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহী মহানগর কৃষক দলের দোয়া মাহফিল

Update Time : ১২:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬