০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমের মধ্যে রাবি শিক্ষার্থীর স্ট্রোক, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায়

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২৩ Time View

ঘুমের মধ্যে রাবি শিক্ষার্থীর স্ট্রোক, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএ’র প্রথম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম সায়মন ঘুমের মধ্যে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সায়মনের সহপাঠী সৌরভ বলেন, সায়মন সকালে ঘুমের মধ্যে খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন তাকে তুলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করাই। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না তার কী সমস্যা হয়েছে। পরে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। স্যাররা দেখে জানান, সে স্ট্রোক করেছে। এর আগেও সে দুইবার স্ট্রোক করেছিল। এরপর স্যাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।

তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

তথ্য ও ছবি : সংগৃহীত।

Tag :

Please Share This Post in Your Social Media

ঘুমের মধ্যে রাবি শিক্ষার্থীর স্ট্রোক, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায়

Update Time : ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬