বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬
- Update Time : ১০:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৭ Time View

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর নজরুল ভিলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন,, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বৃক্ষ পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। তিনি বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বেগবান করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।”
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, সামাজিক বন অঞ্চল, বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং সামাজিক বন বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম।
মেলার ১৫ দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহণকারী নার্সারি মালিকদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।
























